শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম সৌদি আরবে দেয়াল চাপা পড়ে বাংলাদেশি তরুণের মৃত্যু মুন্সিগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

চালু হলো কওমি শিক্ষা কমিশনের সরকারি অফিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

komishan-office

আওয়ার ইসলাম: চালু হলো কওমি শিক্ষা কমিশনের সরকারি অফিস। আজ (১৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে অফিস বুঝে নিয়েছেন কমিশনের সদস্য সচিব মুফতি রুহুল আমীন। উত্তরা হাজি ক্যাম্পে নির্ধারিত অফিসটি বুঝে নেন তিনি।

এ বিষয়ে কওমি সনদ বাস্তবায়ন পরিষদের প্রেস সচিব মুফতি তাসনিম আওয়ার ইসলামকে জানান, ২০১২ সালে কওমি শিক্ষা কমিশন গঠনের সময়ই এই অফিসটি কওমি কমিশনের জন্য বরাদ্দ ছিলো। কিন্তু কওমি কমিশনের কাজ দীর্ঘ দিন বন্ধ থাকার কারণে অফিসটিও বন্ধ ছিলো। সম্প্রতি  শিক্ষা মন্ত্রণালয় মেয়াদ বাড়িয়ে কমিশনটিকে সক্রিয় করার কারণে বন্ধ অফিস আবার চালু করা হয়েছে।

kamishan

গত ৯ অক্টোবর একটি প্রজ্ঞাপন জারি করে কওমী মাদরাসার শিক্ষা ব্যবস্থার স্বীকৃতি বাস্তবায়নের লক্ষে ২০১২ সালের ১৫ এপ্রিল গঠিত ১৭ সদস্যের কমিটির মেয়াদ বাড়ানো হয়। কমিশনটির চেয়ারম্যান হাটহাজারী মাদরাসার মহা পরিচালক আল্লামা শাহ আহমদ শফী এবং কো চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ।

এফএফ

http://ourislam24.com/2016/11/15/%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ