বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নাসিক নির্বাচনের তাফসিল ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

narayangang-city-logo20150129185106আওয়ার ইসলাম: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল সোমবার ঘোষণা করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২২ ডিসেম্বর এই স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ হবে। মনোনয়ন দাখিলের শেষ সময় ২৪ নভেম্বর। যাচাই-বাছাই ২৬ ও ২৭ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৪ ডিসেম্বর। আর ৫ ডিসেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে।
আইন অনুযায়ী, আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে এই সিটির ভোট সম্পন্ন করতে হবে। আজ রবিবার আইন মন্ত্রণালয় থেকে সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা ও আচরণ বিধিমালার ভেটিং সম্পন্ন হওয়ায় কমিশন তফসিল ঘোষণা করার প্রস্তুতি সম্পন্ন করেছে। রবিবার বিধিমালা দু’টি কমিশন অনুমোদন দেয়ায় আগামীকালই মন্ত্রণালয় থেকে এসআরও নম্বর বসিয়ে তা গেজেটের জন্য বিজি প্রেসে পাঠানো হবে। এদিকে, আইনি জটিলতার কারণে আপাতত কুমিল্লা সিটি নির্বাচনের তফসিল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি। সংশ্লিষ্টরা বলছেন, আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত কুমিল্লা সিটি নির্বাচন করার সময় রয়েছে। এই মধ্যে আইনি জটিলতা দূর হলে যে কোনো সময় কুমিল্লা সিটির তফসিল ঘোষণা করা হতে পারে।
এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ