বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

যুক্তরাষ্ট্র ভ্রমণে তুরস্কের সতর্কতা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 পৃথিবীর বিভিন্ন দেশে নানা সময় অস্থিরতা ও সহিংস পরিস্থিতিতে নিজ নাগরিকদেরকে সতর্ক করে এমন ভ্রমণ সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র। এবার উল্টো চিত্র দেখছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রে ব্যাপক বিক্ষোভ হলেও সহিংসতার পরিমাণ তুলনামূলক কম। কিন্তু বিভিন্ন এলাকায় সড়কে যান চলাচলে বাধা, আগুন, ব্যবসা প্রতিষ্ঠানে লুট, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপ, লাটিপেটা, পিপার স্প্রে নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এই পরিস্থিতিতে গত শনিবার তুরস্কের পররষ্ট্রমন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ক্ষণে ক্ষণে সহিংস হয়ে উঠেছে, ঘটছে নানা অপরাধের ঘটনাও। পুলিশও বেশ কজন মানুষকে আটক করেছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় লিখেছে, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভকারীদের নানা পোস্টে এটা স্পষ্ট যে, এই পরিস্থিতি সেখানে আরও বেশ কিছুদিন বিরাজ করবে।’

চলতি মাসের শুরুতে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে কর্মরত মার্কিন নাগরিক ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্র দেশ ত্যাগের নির্দেশ দেয়। যুক্তরাষ্ট্রের এই নির্দেশের কড়া সমালোচনা করেছিল তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রী মেভলুট কেভসগুলো দাবি করেছেন, তুরস্কের পরিস্থিতি যুক্তরাষ্ট্রের কোনো রাজ্যের তুলনায় অনিরাপদ নয়।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ