বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আফগানিস্তানে ২ মার্কিন সেনা নিহত, আহত আরো ২ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bkbd0b8bcb76bguvm_800c450

আওয়ার ইসলাম: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহরে তালেবান-বিরোধী অভিযান চালাতে গিয়ে আমেরিকার দুই সেনা নিহত ও আরো দুজন আহত হয়েছে। মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতির মাধ্যমে এ খবর নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, “আজ (বৃহস্পতিবার) কুন্দুজ শহরে তালেবান অবস্থান ধ্বংস ও তাদের অভিযান বাধাগ্রস্ত করার জন্য আফগান সেনাদের সঙ্গে একটি মিশন শুরু করার পর মার্কিন সেনারা গোলাগুলির মুখে পড়ে।” এ অভিযানে মার্কিন সেনারা সামরিক পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

মার্কিন সামরিক বাহিনী হতাহতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করে নি এবং তারা কোন ইউনিটে কাজ করত তাও জানানো হয় নি। বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে মোতায়েন সব মার্কিন সেনার জন্য আজকের ক্ষতি অপূরণীয় এবং হৃদয়বিদারক। আজকের এ দিনে যেসব সেনা জীবন দিয়েছে তাদের পরিবারের জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে বিবৃতিতে। আজকের এ ট্র্যাজেডি সত্ত্বেও মার্কিন সেনারা আফগান অংশীদারদের সহযোগিতার বিষয়ে তাদের প্রতিশ্রুতির ওপর অটল থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ