বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে বিশ্বব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kim-muhitআওয়ার ইসলাম: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বৈঠক করেছেন । সোমবার সকাল ৯টায় সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তাদের মধ্যে এ বৈঠক শুরু হয়। শেষ হয় সকাল ১০টায়।

এর মধ্য দিয়ে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল‌্য দেখতে ঢাকা সফরে আসা কিম তার কর্মসূচি শুরু করলেন। বৈঠকের পর অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যৌথ সংবাদ সম্মেলন বক্তৃতা দেন মুহিত ও কিম।

কিম তার বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নয়ন সহায়তায় পাশে থাকবে বিশ্বব্যাংক। এসময় তিনি বাংলাদেশের দারিদ্র্য বিমোচন সাফল্যের ভূয়সী প্রশংসা করে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে বিশ্বব্যাংকের সহযোগিত অব্যাহত রাখার ঘোষণা দেন।

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ গত ৩০ বছরে দারিদ্র্য বিমোচনে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার সন্তোষজনক তবে প্রবৃদ্ধি আরও বাড়াতে হবে।

আগামীতে দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও জলবায়ু খাতে বাংলাদেশকে আরও সহায়তার আশ্বাস দেন কিম।

এর আগে ৩ দিনের সফরে রোববার বিকালে ঢাকা পৌঁছান তিনি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ