সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

হাতিরঝিলে ঈদ আনন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hatirjhilআওয়ার ইসলাম: ঈদুল আজহা উপলক্ষে জনসমু্দ্রে পরিণত হয়েছে হাতিরঝিল। ইট-পাথর, কংক্রিটের এই শহরে নান্দনিক সৌন্দর্য্য দেখতে বিনোদনপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠে  রাজধানীর অন্যতম এ বিনোদন কেন্দ্রটি।

বুধবার হাতিরঝিলে ঘুরে দেখা যায় মানুষের উপচেপড়া ভিড়। শিশু-কিশোর থেকে নব-দম্পতি, প্রেমিক যুগল এবং বৃদ্ধসহ অনেকেই পরিবার পরিজন নিয়ে এসেছেন ঝিলপারে। রাস্তা, ফুটওভার ব্রিজ, ওভারব্রিজ, দুই পাড়েই ছিল ভিড়।

সাভার থেকে হাতিরঝিলে আসেন নব-দম্পতি শফিক ও লুবনা। অনুভূতি প্রকাশ করতে গিয়ে শফিক বলেন, ‘ঈদের দিন বৃষ্টি ছিল। তাছাড়া কোরবানির পশুর মাংস নিয়ে ব্যস্ততায় ঘর থেকে বের হতে পারিনি। আজ বের হলাম।’

হাতিরঝিল কেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘জায়গাটি খোলামেলা ও সুন্দর। তাই এখানে আসা।’

ঝিলের নান্দনিক সৌন্দর্য্য উপভোগ করতে মিরপুর-১০ থেকে ঘুরতে আসা মিজানউদ্দিন বলেন, ‘পরিবার নিয়ে ঘুরতে আসলাম। এর আগেও এসেছি। কিন্তু আমার স্ত্রী ও সন্তানরা আসেনি। ঈদের ছুটিতে তাদের নিয়ে আসলাম।’

তবে ঈদুল আজহার প্রথমদিনে হাতিরঝিলে ছিল বিপরীত চিত্র। বৃষ্টি আর কোরবানি থাকায় লোক সমাগম ছিল খুবই কম।

এদিকে, হাতিরঝিলের মতো রাজধানীর অন্যান্য বিনোদন কেন্দ্রেও  ভিড় দেখা গেছে। রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, মিরপুর চিড়িয়াখানায় ছিল উপচেপড়া ভিড়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ