শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


স্মৃতির ভাঁজে আব্বা: ভালোবাসা ও ত্যাগের অনন্ত কাব্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| ড. আ ফ ম খালিদ হোসেন ||

আমার জীবনের সূচনা যেন হয়েছিল এক আশ্রয়ময় আলোর বৃত্তে। পরিবারের প্রথম সন্তান হিসেবে পৃথিবীতে আসার পর থেকেই আব্বার অপার স্নেহ, মমতা আর সুরক্ষার আবরণে আমি বড় হয়েছি। তাঁর ভালোবাসা ছিল নিঃশর্ত, গভীর ও নির্ভরতার প্রতীক। তবে বয়স যখন পড়ালেখার পথে এগোতে শুরু করল, তখন সেই স্নেহের সঙ্গে যুক্ত হলো শাসনের দৃঢ়তা—যা আমাকে গড়ে তুলেছে শৃঙ্খলাবদ্ধ মানুষ হিসেবে। আমরা তাঁকে `আব্বা` বলেই ডাকতাম, আর এই শব্দটির মধ্যেই ছিল শ্রদ্ধা, ভালোবাসা আর নিরাপত্তার এক অদ্ভুত মিশ্রণ।

আমার শিক্ষাজীবন ছিল দীর্ঘ ও বহুমাত্রিক। মাদরাসায় হাদিস শাস্ত্রে তাকমিল ডিগ্রি অর্জনের পর আমি আবার সাধারণ শিক্ষার জগতে প্রবেশ করি। নতুন করে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠচক্রে যুক্ত হওয়া ছিল এক ভিন্ন অভিজ্ঞতা। অনার্সের প্রথম বর্ষে থাকতেই আব্বার ইচ্ছায় আমার বিয়ে হয়—যা আমার জীবনে এক নতুন দায়িত্ব ও বাস্তবতার সূচনা করে। তবুও তিনি কখনো আমার পথচলাকে ভারী হতে দেননি; বরং পাশে থেকে শক্তি জুগিয়েছেন।