শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


ঢাকায় বসে বিড়ালের হাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

মুহাম্মদ মিজানুর রহমান

শিশু থেকে বুড়ো--সববয়েসি মানুষের কাছেই বিড়াল ভীষণ এক আদুরে প্রাণি। প্রায় প্রতিটি ঘরেই বিড়ালের সাথে কারও না কারও গড়ে ওঠে প্রগাঢ় সখ্যতা, নির্মল বন্ধুত্ব। ঘরে ঘরে বিড়াল নিয়ে মাতামাতিও কম নয়। তাই বলে খোদ বাংলাদেশের মতো পশ্চাদপদ দেশে বিড়ালের হাট বসছে ব্যাপারটা আক্ষরিক অর্থেই বিস্ময়কর। হ্যাঁ, রাজধানীর মিরপুর-১-এ প্রতি শুক্রবার বসছে অভূতপূর্ব এই বিড়ালের হাট। অভিনব এই হাটে পাওয়া যায় মেল, ফিমেল তুলতুলে বাচ্চা বিড়ালও। বয়স, কালার, বৈশিষ্টভেদে হাঁকা হচ্ছে একেকটি বিড়ালের দাম। হাটে পার্সিয়ান বিড়ালের উপস্থিতি বেশি দেখা গেলেও এখানে পাওয়া যায় ভালো জাতের দেশি বিড়ালও।     

কারণ, বাংলাদেশের সকল ধরনের বিড়ালের মধ্যে পার্সিয়ান বিড়ালের মতো এতটা প্রচলিত ও আদরণীয় আর কোনোটি নয়। এর রয়েছে একটি সুদীর্ঘ মর্যাদাপূর্ণ ইতিহাস।

এ বিড়ালের আদি উৎস কোথায় তা যদিও অনিশ্চিত তবুও এতে কোনো সন্দেহ নেই যে তাদের সাম্প্রতিক উৎস হলো ইরান বা পারস্য। পারস্য থেকে এই বিড়ালগুলো যে শুধু বাংলাদেশেই এসেছে তা নয় বরং এগুলো আফগানিস্তান, ইউরোপ, আমেরিকা এবং অন্যান্য দেশেও সফর করছে।

কিছু পার্সিয়ান বিড়ালকে আরও সব বৈশিষ্ট্য প্রদানের জন্য সংকর করা হয়েছে। এই বিড়ালগুলো দীর্ঘ লোমযুক্ত, গোলাকার মুখমন্ডল বিশিষ্ট, হৃষ্টপুষ্ট, খাটো কান বিশিষ্ট হয়ে থাকে। এরা শান্ত স্বভাবের হওয়ায় এদেরকে