শোয়াইব আস-সফাদী
মিশরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-আজহার ইউনিভার্সিটি মুসলিম বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত। বাংলাদেশ থেকে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার দুটি পদ্ধতি রয়েছে—স্কলারশিপের মাধ্যমে এবং ব্যক্তিগত খরচে। নিচে উভয় প্রক্রিয়া বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো।
স্কলারশিপের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া
স্কলারশিপের মাধ্যমে আল-আজহার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া তুলনামূলক সহজ। বাংলাদেশ সরকার প্রতিবছর নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে স্কলারশিপের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা করে, যেখানে শিক্ষার্থীদের যাবতীয় খরচ সরকার বহন করে। সাধারণত ১০-২০ জন বাংলাদেশি শিক্ষার্থী এই সুবিধা পেয়ে থাকেন।
স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক ভাতা প্রায় ৭,০০০ টà¦