শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


আল্লামা কমারুদ্দিন আহমদ গৌরখপুরী রহ. এর জীবন ও কর্ম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মামুন আব্দুল্লাহ কাসেমী  ||

জন্ম ও প্রাথমিক শিক্ষা

পূর্ণ নাম কমারুদ্দিন আহমদ গৌরখপুরী। তিনি আল্লামা কমারুদ্দিন নামে প্রসিদ্ধ ছিলেন। মাওলানা কমারুদ্দিন আহমাদ গৌরখপুরী রহ. পিতা মরহুম হাজী বশীরুদ্দীনের ঔরসে পূর্ব উত্তর প্রদেশের গৌরখপুর জেলার অন্তর্গত বাঢ়ালগঞ্জ এলাকায় ১৯৩৮ ঈসাব্দে জন্ম গ্রহণ করেন। মরহুম হাজী বশীরুদ্দীন সাহেব ধর্মীয় অনুপ্রেরণায় অনুপ্রানিত হয়ে প্রিয় পুত্র কামরুদ্দিন আহমদ গৌরখপুরীকে স্থানীয় দেওবন্দী মাদরাসায় ভর্তি করান। সেখানে মাওলানা সফিউল্লাহ কাসেমী এর কাছে তার পড়াশোনার হাতেখড়ি হয়।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা

এরপরে এক বছর এহয়াউল উলূম মোবারকপুর মাদরাসায় পড়াশোনা করে পূর্ব উত্তর প্রদেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলূম মৌ-তে ভর্তি হন। মুল্লা হাসান, মুতানাব্বী, মুখতাসারুল মা'আনী এবং হেদায়া আওয়ালাইন এখানেই পড়েন।

উচ্চ শিক্ষা

অতঃপর উচ্চ শিক্ষাসহ অবশিষ্ট পড়াশোনা সম্পন্ন করার জন্য ১৯৫৪ সালে এশিয়া উপমহাদেশের শ্রেষ্ঠতম দ্বীনি বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী দারুল উলূম দেওবন্দে ভর