শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


বরেণ্য আলেম সাবেক এমপি মুফতি ওয়াক্কাসের স্মরণসভা ১৯ অক্টোবর 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বাধীনতা উত্তর বাংলাদেশে ইসলামি রাজনীতির পথিকৃৎ, শীর্ষ আলেম, সাবেক এমপি ও মন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস (রহ.)-এর ‘জীবন ও কর্ম’ শীর্ষক স্মরণসভার আয়োজন করা হয়েছে।

আগামী শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল ১০টায় এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

জমিয়তের প্রাণপুরুষ মুফতি মুহাম্মদ ওয়াক্কাস (রহ.)-এর স্মরণসভায় সভাপতিত্ব করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরী ।

স্মরণসভায় দেশের শীর্ষস্থাীয় আলেম এবং জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন স্মরণসভা প্রস্তুতি কমিটির সদস্য সচিব ওয়ালী উল্লাহ আরমান।

তিনি জানান, সারাদেশ থেকে জমিয়তের নেতাকর্মীরা স্মরণসভায় অংশ নেবেন। এ লক্ষে আমরা যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি, আলহামদুলিল্লাহ।

প্রসঙ্গত, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. ২০২১ সালের ৩১ মার্চ রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্à