|| মিজবাহ উদ্দীন আরজু ||
মহাকাশ নিয়ে গবেষণায় একের পর এক অকল্পনীয় বিজয়ের তকমা ছিনিয়ে আনছে মহেশখালীর ক্ষুদে বিজ্ঞানী খ্যাত সিরাজুল মোস্তফা আপেল। কক্সবাজারে নতুন প্রজন্মের ১১জন ক্ষুদে শিক্ষার্থীকে উন্নত প্রযুক্তির দিকে আগ্রহী করে তুলে জেলা শহরের জেলা পাবলিক লাইব্রেরি শহীদ সুভাষ হলে বাংলাদেশ ইনোভেশন ফোরামের 'এস্ট্রনট ক্যাম্প' অনুষ্ঠান থেকে ক্ষুদে ১১জন শিক্ষার্থীর সকলেই পায় সফলতা। এবার জাতীয় পর্যায়ে হতে জয় ছিনিয়ে আনার পেছনে বা আড়ালের নায়েকের নেতৃত্ব দিয়েছে আপেল।
ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং স্পেস ইনোভেশন ক্যাম্পের যৌথ উদ্যোগে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগীতায় ঢাকায় জাতীয় পর্যায়ের 'এস্ট্রনট ক্যাম্প' অনুষ্ঠানে অংশ নিয়ে শত শত শিক্ষার্থীকে টপকিয়ে জয়ী হলো মহেশখালী ৭ ক্ষুদে বিজ্ঞানী। বিজয়ীরা সকলে শিক্ষার্থী। গত ২৮ ও ২৯ জুন রাজধানী ধানমন্ডিতে অবস্থিত ৭১ মিলনায়তনে ২দিন ব্যাপী চলে এ গবেষণা সেমিনার। এ সেমিনারে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্কুল থেকে ৪ থেকে ১৬ বছর বয়সি ৩০০ শিক্ষার্থী কৃতিত্ব অর্জন করে। তারমধ্যে ৭জন মহেশখালী উপজেলার।