শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


মোদির চেয়ে বেশি ব্যবধানে জিতেছেন যেসব প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির অন্যতম প্রার্থী নরেন্দ্র মোদি। এবারের ভোটে দলীয়ভাবে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তবে লোকসভা নির্বাচনে মোদির চেয়ে বেশি ব্যবধানে জয়ী হয়েছেন— এমন অন্তত ২২৪ জন প্রার্থী রয়েছেন। 

যদিও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মোদি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ৪ লাখ ৭৯ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন, যা এইবার কমে ১ লাখ ৫২ হাজারে দাঁড়িয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই লোকসভা নির্বাচনে বারাণসী থেকে মোদির বিপরীতে দাঁড়ানো কংগ্রেস প্রার্থী অজয় রাই পেয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৪৫৭টি ভোট। আর নরেন্দ্র মোদির ঝুলিতে রয়েছে ৬ লাখ ১২ হাজার ৯৭০টি ভোট।

ভোটের এই ব্যবধান এভাবেও বিশ্লেষণ করা যেতে পারে যে, লোকসভার ৫৪২টি (বাকি একটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন বিজেপির মুকেশ কুমার চন্দ্রকান্ত দালাল) আসনের মধ্যে ২২৪টি আসনে জয়ী প্রার্থীরা প্রধানমন্ত্রী মোদির থেকেও আরো কতটা বেশি ব্যবধানে জয়ী হয়েছেন।

এই ২২৪টি লোকসভা আসনের মধ্যে ১১২টি এ