শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮


বিশ্ববাজারে চিনির দাম ৪০ শতাংশ কমলেও দেশের বাজারে কমেছে মাত্র ৩ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ইন্টারনেট

গত বছরের মে মাসের তুলনায় চলতি বছরের মে মাসে বিশ্ববাজারে চিনির দাম ৪০ শতাংশ কমলেও দেশের বাজারে কমেছে মাত্র ৩ শতাংশ। দেশের বাজারে চিনির দাম না কমার পেছনে জাহাজ খরচ বৃদ্ধি পাওয়া, ডলার সংকট, এলসির সীমাবদ্ধতা, ডলারের রেট এবং কাস্টমস ডিউটিকে দুষছেন ব্যবসায়ীরা। 

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মাসভিত্তিক ফুড প্রাইস ইনডেক্স অনুযায়ী, গত বছরের মে মাসে চিনির বৈশ্বিক গড় দামের সূচক ছিল ১৫৭ দশমিক ২ পয়েন্ট। চলতি বছরের মে মাসে এই সূচক কমে ১১৭ দশমিক ১ পয়েন্ট হয়েছে। অর্থাৎ এক বছরে সূচকের মান ৪০ শতাংশ পয়েন্ট কমেছে। এ ছাড়া ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশনের (আইএসও) তথ্যও বলছে, বিশ্ববাজারে ধারাবাহিকভাবে চিনির দাম কমেছে। 

দেশের বিদেশি ঋণ কমেছে ১.৩৪ বিলিয়ন ডলারদেশের বিদেশি ঋণ কমেছে ১.৩৪ বিলিয়ন ডলার
তবে বিশ্ববাজারের দাম কমার সুফল মিলছে না দেশের বাজারে। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, এক বছরের ব্যবধানে দেশের বাজারে চিনির দাম কমেছে ম