শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা খোয়ালেন এমপি হানজালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জাতীয় সংসদ ভবনে নামাজ আদায় করতে গিয়ে জুতা হারানোর ঘটনা ঘটেছে। বাংলাদেশ খেলাফত মজলিস থেকে নির্বাচিত মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।

গতকাল সোমবার (৩০ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন এমপি হানজালা। পোস্টে তিনি লিখেছেন, সংসদে নামাজ আদায় করতে গিয়ে একটি মজার ঘটনা ঘটে গেছে। নামাজ শেষে এসে দেখেন—তার নিজের জুতাটি আর সেখানে নেই, বরং অন্য একটি জুতা এসে জায়গা করে নিয়েছে।

তিনি ধারণা করেন, হয়তো কেউ ভুলবশত তার জুতা নিয়ে গেছেন এবং তার জুতাটি অন্য কারও পায়ে চলে গেছে। ঘটনাটিকে তিনি জীবনের ছোট ছোট অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্তগুলোর একটি হিসেবেই উল্লেখ করেছেন।

একই সঙ্গে তিনি যিনি ভুল করে তার জুতাটি নিয়ে গেছেন, তার জন্য শুভকামনাও জানিয়েছেন। পাশাপাশি যদি ওই ব্যক্তি তার পোস্টটি দেখে থাকেন, তাহলে জুতাটি ফেরত দেওয়ার অনুরোধও করেন তিনি। অন্যদিকে যে জুতাটি তার কাছে এসেছে, সেটি যথাস্থানে সংরক্ষণ করে রাখা হয়েছে বলেও জানান এমপি হানজালা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ