বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ায় ভর্তি কার্যক্রম চলমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ- জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ায় শুরু হয়েছে ১৪৪৭-৪৮ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম।

গত শনিবার (৮ শাওয়াল) থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়ে, শেষ হবে আগামী বৃহস্পতিবার (১৩ শাওয়াল)।

মাদরাসার অবস্থান, ঢাকার খিলগাঁও থানাধীন, বনশ্রী, মেরাদিয়া নয়াপাড়া পানির পাম্পের পাশ।

১৯৯৮ খ্রিষ্টাব্দে, দারুল উলুম দেওবন্দের মুফতিয়ে আজম মাহমুদ হাসান গাঙ্গুহি রহ.-র সুযোগ্য খলিফা, আল্লামা মুস্তফা মাহমুদীর হাত ধরে রাজধানীর বনশ্রীতে মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালে প্রখ্যাত আলেমে দ্বীন, কাজী মুতাসিম বিল্লাহ ও নুর হোসাইন কাসেমী রহ. ছিলেন প্রতিষ্ঠানটির পরামর্শক, উপদেষ্টা ও মুরব্বি। বর্তমানে মুফতি নুরুল আলম ইসহাকী মুঈনে মুহতামিমের দায়িত্ব পালন করছেন।

প্রতিষ্ঠালগ্ন থেকেই সুনামের সাথে শিক্ষা-কার্যক্রম পরিচালিত হয়ে আসছে মাদরাসাটির। বিগত বছরগুলোতে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় বহুবার মেধাস্থানসহ অর্জন করেছে শতভাগ পাশের কৃতিত্ব।

মাদরাসা কতৃপক্ষ জানান, যেসব তালেবে ইলম এতিম, অসচ্ছল এবং মেধাবি, তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় ও নিশ্চিন্তমনে পড়াশোনার সুযোগ।

ভর্তি সংক্রান্ত সমস্ত তথ্য জানতে যোগাযোগ:- ০১৬৩৯৬৫৯৩৯৮,০১৯৩১২০৮৪২০,০১৯২২৩৯৫৪৯৬

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ