সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮


আপনি কেমন মাদরাসায় ভর্তি হচ্ছেন? 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আবু নাঈম ফয়জুল্লাহ ||

কওমি মাদরাসায় ভর্তির সময় চলে এসেছে। সামনে কঠিন ভর্তিযুদ্ধ। অনেকে মাদরাসা নির্বাচন করতে গিয়ে বিপাকে পড়ে যান। ঠিক কী কী বৈশিষ্ট্য দেখে মাদরাসা ঠিক করবেন তা নির্ধারণ করতে কষ্ট হয়। কারো কাছে পরামর্শ চাইলে সাধারণত তিনি যে প্রতিষ্ঠানের ছাত্র সেই প্রতিষ্ঠানের কথা বলেন। অনেকে তো ছাত্রদেরকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ব্যক্তিস্বার্থের উর্ধ্বে উঠে কথা বলার মতো উদারতাটুকু রাখেন না। মাদরাসা যত মন্দই হোক নিজে যেই মাদরাসার শিক্ষক, পরিচিত ছাত্রদেরকে সেখানে এনেই ভর্তি করাতে হবে এমন একটা অসুস্থ চিন্তা আমাদের মাঝে আছে। এটা দুঃখজনক ও খতরনাক ব্যাপার। 

যেসকল তালিবে ইলম নিজেরা মাদরাসা নির্বাচন করেন তারা সাধারণত দেখেন, বেফাকের রেজাল্টে কোন মাদরাসা কতটা এগিয়ে? আসলে রেজাল্ট ভালো হওয়াই কি একটি মাদরাসার সফলতার মানদন্ড? 
আমি মনে করি, কোনো মাদরাসা নির্বাচনের ক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল করা উচিত: 

১. যোগ্য ও আদর্শ আসাতিযা : 
মানুষ গড়ে ওঠে মানুষের সংস্পর্শে। আপনি যে জামাতে ভর্তি হবেন সেই জামাতের দায়িত্বশীল উস্তায কেমন? বিশেষত যারা দরস দিবেন তাদের মধ্যে 'হক আদায় করে পড়ানো'র মতো কয়জন আছেন? সবাই সমান তো হবে না। আপনাকে মি'য়ারী কিতাবগুলোর দরসদানকারীদের খোঁজ