শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

‘কওমি মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও সেক্রেটারি হাজী আব্দুল আউয়াল মজুমদার।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, কওমি মাদরাসাগুলো সহিহ ইসলামের ধারক ও বাহক। এই কওমি মাদরাসার চির শত্রুরা এর বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চালিয়ে মানুষকে প্রকুত দীন থেকে দূরে রাখার চক্রান্ত করছে।

তারা বলেন, কারণ তারা জানে যতদিন কওমি মাদরাসা থাকবে ততদিন সহিহ দীন ও ইসলামকে কেউ আকবরের দীনে এলাহির মতো ব্যবহার করতে পারবে না। কাজেই কওমি মাদরাসার ভিত্তি নষ্ট করতে পারলে তারা তাদের ভ্রান্ত দীনে এলাহিকে প্রতিষ্ঠা করতে পারবে। সে চিন্তা চেতনার আলোকে কওমি মাদরাসায় যাকাত দিলে যাকাত আদায় হবে না, কওমী আলেমরা কিছু জানে না মর্মে কিছু পোষ্য দালালদের ব্যবহার করছে।

নেতৃদ্বয় দেশের সচেতন ইসলামপ্রিয় জনতাকে সতর্ক ও সজাগ থেকে এ সকল সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার আহ্বান জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ