সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮


নূরানী বোর্ডের ফল প্রকাশ ও স্কলারশিপের ঘোষণা কাল, স্থান ও সময় পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নূরানী তা’লিমুল কোরআন বোর্ড বাংলাদেশ (এনটিকিউবি)-এর অধীনে পরিচালিত ৩য় শ্রেণির ১৯তম কেন্দ্রীয় সমাপনী পরীক্ষার ফলাফল শনিবার (২০ ডিসেম্বর) প্রকাশ করা হবে। একই সঙ্গে তরুণদের জন্য ‘শায়খুল কোরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন (রহ.) স্কলারশিপ’-এরও ঘোষণা দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ডের প্রচার সম্পাদক হাসানুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বেলা ১১টায় নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এনটিকিউবি)-এর মোহাম্মদপুরের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। পাশাপাশি ১০০ তরুণের জন্য ১০ লক্ষ টাকা সমমূল্যের স্কলারশিপেরও ঘোষণা করা হবে। নূরানী তা’লিমুল কোরআন বোর্ড বাংলাদেশের পরিচালক মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইনের সভাপতিত্বে এই অনুষ্ঠান সম্পন্ন হবে। অনুষ্ঠানে শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বà