মালয়েশিয়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীর সম্মাননা পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী ইফতেখার জামিল ফুয়াদ।
রাজধানী কুয়ালালামপুরের আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার (আইআইইউএম) ৪১তম সমাবর্তনে ‘ওভারঅল বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন তিনি।
শনিবার (৬ ডিসেম্বর) ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার ৪১তম সমাবর্তন শুরু হয়েছে। চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রায় সাড়ে চার হাজার স্নাতক শিক্ষার্থী এবারের সমাবর্তনে অংশ নিচ্ছেন।
বিশালসংখ্যক এই শিক্ষার্থীর মধ্যে বিশ্ববিদ্যালয় ও ফ্যাকাল্টি উভয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীর সম্মাননা লাভ করেছেন তরুণ লেখক ও চিন্তক ইফতেখার জামিল ফুয়াদ।
ফিক্হ ও উসুল আল-ফিক্হ (ইসলামী জ্ঞান ও ঐতিহ্য) বিষয়ে স্নাতক হিসেবে ফুযà¦