প্রাইমারি স্কুলে গানের শিক্ষকের পরিবর্তে ধর্ম শিক্ষক নিয়োগ ও উচ্চমাধ্যমিক স্তরে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করাসহ ১৩ দফা দাবি জানিয়েছে ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ।
শনিবার (২৫ অক্টেবর) জাতীয় প্রেসক্লাবে মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ আয়োজিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগ, উচ্চমাধ্যমিক স্তরের সকল শাখায় ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করা এবং শিক্ষায় ব্যিমান বৈষম্যের অবসানে করণীয়’ শীর্ষক জাতীয় সেমিনারে বক্তারা এই দাবির যৌক্তিকতা তুলে ধরেন।
সংগঠনের সভাপতি ড. মাওলানা একেএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবু হানিফ খানের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ-এর অডিও বক্তব্য শোনানো হয়।
ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সভাপতি এ কে এম মাহবুবুর রহমান বলেন, ‘উচ্চমাধ্যমিক স্তরে বিজ্ঞান বাণিজ্যসহ অন্যান্য বিভাগে ইসলামী শিক্ষা নেই। মানবিক বিভাগে ১৭ বিষয়ের মধ্যে ঐচ্ছিকভাবে একটি হলো ইসলাম শিক্ষা। অন্য ১৬টির য