সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮


চাকসুতে শিবিরের ভিপি-জিএস সহ ২৪ প্রার্থী বিজয়ী, এজিএস ছাত্রদলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার (১৫ অক্টোবর ২০২৫) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

চাকসু ২০২৫ নির্বাচনে ভিপি (সহ সভাপতি) ও জিএসসহ (সাধারণ সম্পাদক) ২৬টি পদের ২৪টিতে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত "সম্প্রীতির শিক্ষার্থী জোট" প্যানেলের প্রার্থীরা। বাকি দুই পদের এক পদে ছাত্রদল, অন্যটিতে স্বতন্ত্র প্রার্থী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) ভোর সাড়ে চারটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বিবিএ অডিটোরিয়ামে চাকসু নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন উৎসবমুখর পরিবেশে ফলাফল ঘোষণা করেন।

চাকসুতে ভিপি পদে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মোঃ ইব্রাহà§