বুধবার, ২৫ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’ নতুন বছরে ভর্তির দুর্ভোগ, একটি মর্মস্পর্শী চিত্র ফেরিতে ওঠার সময় পদ্মায় তলিয়ে গেল বাস, বহু হতাহতের শঙ্কা

পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে না। নির্বাচনের উপযুক্ত পরিবেশ না থাকার কারণে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ অক্টোবর।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশনের জরুরি সভার পর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য রাকসু, আবাসিক হল ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনের পূর্ব পরিস্থিতি পর্যালোচনা করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে নির্বাচন উপযুক্ত পরিবেশে করা সম্ভব নয়। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যথাযথ অংশগ্রহণও নিশ্চিত করা যায়নি।

এই পরিস্থিতিতে নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর ২০২৫ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করি নতুন নির্ধারিত দিনে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ