বুধবার, ২৫ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’ নতুন বছরে ভর্তির দুর্ভোগ, একটি মর্মস্পর্শী চিত্র ফেরিতে ওঠার সময় পদ্মায় তলিয়ে গেল বাস, বহু হতাহতের শঙ্কা

ডাকসু নির্বাচন ঘিরে ৩৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবির প্রধান প্রবেশপথ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সোমবার ( ৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত টানা ৩৪ ঘণ্টা সাধারণ মানুষের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দেওয়া তথ্য অনুযায়ী, এই সময়ে শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, পলাশী, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত গেট দিয়ে বাইরে থেকে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবেন না। তবে বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশের সুযোগ পাবেন।

এ ছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা পরিচয়পত্রের ফটোকপি দেখিয়ে প্রবেশ করতে পারবেন। অন্যদিকে, যারা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত নন কিন্তু জরুরি প্রয়োজনে প্রবেশ করতে চান, তাদের প্রক্টর অফিস থেকে নিরাপত্তা পাস সংগ্রহ করতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবার যানবাহন—যেমন অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী গাড়ি, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিসের যানবাহন—ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।

নির্বাচনকালীন সময়ে সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সবসময় নিজ নিজ পরিচয়পত্র বহন করার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ