মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বই পড়া উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বাড়ানোর লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে বই পড়া প্রতিযোগিতা ২০২৫। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৫ আগস্ট) ‘মুকুল’ পর্বের পরীক্ষা উপজেলার ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে শুরু হয়।
প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ২১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীরা শ্রেণি পাঠ্যক্রমের বাইরে নির্বাচিত ৬৪টি গল্প, প্রবন্ধ ও উপন্যাস পড়ে পরীক্ষা দেন। প্রশ্নপত্রে সংক্ষিপ্ত উত্তর ও সম্প্রসারণমূলক প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়।
প্রতিযোগিতা তিন ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপ মুকুল পর্ব