বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

শিক্ষা ও ধর্ম উপদেষ্টার সঙ্গে হাইআতুল উলয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বরাবর লিখিত পত্র নিয়ে রোববার (২০ জুলাই) বিকেল ৩টায় আল-হাইআতুল উলয়ার প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে। 

আল্লামা মাহমুদুল হাসান তাঁর পত্রে নিম্নবর্ণিত ক্ষেত্রগুলোতে দাওরায়ে হাদিস সনদধারীদের দেশসেবায় চাকরির সুযোগ দিতে প্রধান উপদেষ্টা বরাবর আবেদন জানান:

ক) শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় ও নৈতিক শিক্ষক পদে নিয়োগদান;
খ) ইসলামিক ফাউন্ডেশন ও বিভিন্ন ইসলামি গবেষণা প্রতিষ্ঠানে নিয়োগদান;
গ) মডেল মসজিদসহ সরকারি মসজিদ এবং সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহের মসজিদের ইমাম ও খতিব পদে নিয়োগদান;
ঘ) সামরিক, আধাসামরিক বাহিনীসহ বিভিন্ন বাহিনীতে ধর্মীয় শিক্ষক পদে নিয়োগদান;
ঙ) জেলখানার ধর্মীয় শিক্ষক পদে নিয়োগদান;
চ)  মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজি) পদে নিয়োগদান।

পত্রে উচ্চশিক্ষার সুযোগ প্রদানের জন্য আল্লামা মাহমুদুল হাসান দাওরায়ে হাদিস সনদধারীদেরকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ইসলামিক স্টাডিজ ও আরবি’ বিষয়ে এমফিল ও পিএইচডি করার এবং ‘ইসলামিক স্টাডিজ ও আরবি’ ব্যতীত অন্য যেকোনো বিষয়ে মাস্টার্সে ভর্তির সুযোগদানের জোর আবেদন জানান।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার আল-হাইআতুল উলয়ার দাবিসমূহ গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন। প্রধান উপদেষ্টার সঙ্গে আল-হাইআতুল উলয়ার প্রতিনিধি দলের বৈঠকেও তিনি উপস্থিত থাকার কথা জানান। 

আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা নেয়ামতুল্লাহ ফরীদী, মাওলানা আব্দুল বছীর, মুফতি মোহাম্মদ আলী ও মাওলানা মু. অছিউর রহমান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ