বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা বিলুপ্ত করায় সরকারকে অভিনন্দন জানিয়েছে জাতীয় শিক্ষক ফোরাম। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া শনিবার ঢাকার সেগুনবাগিচায় শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।
তিনি বলেন, “বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল শিক্ষক সংকট নিরসনের মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা। নারী কোটা বিলুপ্তির সিদ্ধান্ত শিক্ষাখাতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং নিয়োগের ক্ষেত্রে মেধার মূল্যায়ন নিশ্চিত হবে।”
মাওলানা জাকারিয়া বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল কোটাবিরোধী আন্দোলনের প্রতিফলন। মেধার ভিত্তিতে নিয়োগই এখন সময়ের দাবি। প্রাইমারি স্কুলের পাশাপাশি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা স্তরেও মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে। তাহলেই মানসম্পন্ন শিক্ষা বাস্তবায়ন সম্ভব হবে।”