বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা শনিবার (৩১ মে) সারাদেশে একযোগে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এই বৃহৎ ভর্তি প্রক্রিয়া সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ আজ সকালে একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপাচার্য পরীক্ষার প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ, পরীক্ষা কমিটির সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সকাল সাড়ে ১০ টায় লালমাটিয়া সরকারি মহিলা কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, প্রায় এক যুগ পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারও ভর্তি পরীক্ষা চালু করতে পেরে আমরা আনন্দিত। এই পরীক্ষা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা সব প্রকার প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করেছি এবং আশা করি, দেশের সাড়ে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

উল্লেখ্য, আজ সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে ১৩৭টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন। এর মধ্যে মানবিক শাখার শিক্ষার্থী ২ লাখ ৭৪ হাজার ৭১৮ জন, বাণিজ্য শাখার ১ লাখ ১৭ হাজার ৩৬ জন এবং বিজ্ঞান শাখার ১ লাখ ৬৮ হাজার ৮৪১ জন। জেলা সদরের পরীক্ষা কেন্দ্রগুলোতে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তার আমন্ত্রিত অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান-সহ ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রণ সেলে অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে সারা দেশে ভর্তি পরীক্ষা পর্যবেক্ষণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত), রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক ও ভর্তি পরীক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা। উপাচার্য সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ