সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮


তামিরুল মিল্লাতের ছাত্রাবাসে মিলল গাঁজা, বহিষ্কার ৩ শিক্ষার্থী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তামিরুল মিল্লাত কামিল মাদরাসার ছাত্রাবাস থেকে গাঁজা উদ্ধারের ঘটনায় তিন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। মাদকসংক্রান্ত গুরুতর অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত শেষে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। 

বৃহস্পতিবার (২২ মে) প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা ড. হিফজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, তামিরুল মিল্লাত টঙ্গীর আবাসিক এলাকা 'বালাদিল আমিন' এর ছাত্র প্রতিনিধিরা গত ৯ মে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মাদরাসার শিক্ষক মুস্তাফিজুর রহমান কর্তৃক পরিচালিত আল ফালাহ ছাত্রাবাসের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ আর রাফি ইসলামের কাছে মাদকদ্রব্য গাঁজা রয়েছে। রাত আনুমানিক ১২টার দিকে তার টেবিল বক্সে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়।