বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়া, কেরানীগঞ্জের সবক ইফতেতাহ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কেরানীগঞ্জের কলাতিয়ায় অবস্থিত জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়ায় গত (১৩ এপ্রিল) যোহরের পর আনুষ্ঠানিকভাবে সবক ইফতেতাহ অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক বাবরি মসজিদ কমপ্লেক্স ক্যাম্পাসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় আলেম ও মাদ্রাসার উস্তাদগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া রহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ মাদ্রাসার নাজেমে তালিমাত মুফতি আশরাফুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন জামিয়ার প্রতিষ্ঠাতা মুদির মাওলানা মামুনুল হক।

সবক উদ্বোধন করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব ও জামিয়ার প্রধান পৃষ্ঠপোষক মুফতি মাহফুজুল হক।তিনি ছাত্রদের উদ্দেশে বলেন, “নিয়মিত দরসে উপস্থিত থাকলে ইলমে বরকত হয়, গভীরতা আসে। ইলম অর্জনের পাশাপাশি আমলদারও হতে হবে, কেননা যারা ইলম অর্জন করে, তাদের ওপরই আমলের দায়িত্ব বেশি।

” প্রধান অতিথি মুফতি আশরাফুজ্জামান তার বক্তব্যে বলেন, “তোমরা একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পড়াশোনা করার সুযোগ পেয়েছো, এটিকে কাজে লাগাও। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মামুনুল হকের একটি স্বপ্ন আছে— সমাজে দ্বীন প্রতিষ্ঠা করা। তোমরাই তার সেই স্বপ্ন বাস্তবায়নের বাহক হবে।” মাদ্রাসার এক শিক্ষক জানান, প্রতিষ্ঠানটিতে মক্তব, হিফজ, কিতাব বিভাগ (মিশকাত জামাত পর্যন্ত), ইফতা এবং ইসলামী রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চালু রয়েছে। সবক ইফতেতাহ অনুষ্ঠানে প্রত্যেক জামাতের মূল পাঠ্য কিতাব থেকে কিছু অংশ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পাঠ কার্যক্রম শুরু হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ