আওয়ার ইসলাম: পবিত্র কোরআন ও হাদিসের আলো ছড়িয়ে দিতে কিশোরগঞ্জের নিকলীতে ইখওয়ানুল উম্মাহ যুব ওলামা পরিষদ দৌলতপুর-এর উদ্যোগে আয়োজিত হয়েছে হিফজুল কোরআন ও হিফজুল হাদীস প্রতিযোগিতা অনুষ্ঠান।
গত ৩ এপ্রিল ২০২৫ (বৃহস্পতিবার) দারুল উলুম দৌলতপুর মাদরাসার প্রাঙ্গণে এ আয়োজন করা হয়েছে। এতে নিকলী-বাজিতপুর উপজেলার স্বনামধন্য কওমী মাদরাসার ছাত্ররা স্বত:স্ফূর্ত অংশ গ্রহণ করেছে । এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রতিভার অনন্য স্বাক্ষর রেখেছে।
ব্যতিক্রমধর্মী এ প্রতিযোগিতায় হিফজুল কোরআন দু’টি গ্রুপ (দশ পারা ও পাঁচ পারা)’য় অনুষ্ঠিত হয়। এতে বিচারক হিসেবে ছিলেন যথাক্রমে হাফেজ মাওলানা রেজাউল করিম, মুফতি হাদিউল ইসলাম ও হাফেজ মাওলানা মামুনুর রশিদ,হাফেজ মোস্তফা কামাল। এছাড়া হিফজুল হাদিসের বিচারক হিসেবে ছিলেন মুফতি সুহাইল কাইয়ুম মুফতি নুর মোহাম্মদ ।
প্রতিভা বিকাশের মাধ্যম এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি à
