বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

শরহে বেকায়ায় ১ম স্থান নারায়ণগঞ্জের জামিআ উম্মে মুআয তা'লীমুননিসা’র 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষায় ‘জামিআ উম্মে মুআয তা'লীমুননিসা ’র হোসনা আক্তার সানাবিয়া উলইয়া(শরহে বেকায়া)’য় ১ম স্থান অধিকার করেছে।

প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী জামিআ দাওয়াতুল কুরআন- এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ।

গতকাল ২৭ মার্চ বেফাকের ফলাফলে জানা যায়, এ প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রী হোসনা আক্তার সাতটি বিষয়ে পরীক্ষা দিয়ে মোট ৭০০ নম্বরের মধ্যে ৬৫৩ নম্বর পেয়ে এ কৃতিত্ব অর্জন করে। 

জামিআ উম্মে মুআয তা’লীমুননিসা মাদরাসা কতৃপক্ষ জানায়- নিজস্ব ভবনে সুন্দর মনোরম পরিবেশে শতভাগ শরয়ি পর্দা রক্ষা করে প্রতিষ্ঠার শুরু লগ্ন থেকেই তারা ধারাবাহিক সফলতা অর্জন করে আসছে।

এদিকে প্রতিষ্ঠানটির ছেলে শাখা জামিআ দাওয়াতুল কুরআন-এর শিক্ষার্থীরাও বেফাক- এর ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে ৷ উভয় প্রতিষ্ঠান থেকে এবার ইবতেদাইয়া (প্রাইমারি) মারহালায় ৭ জন, মুতাওয়াসসিতা (নিম্ন মাধ্যমিক) মারহালায় ৪ জন, সানভিয়া উলইয়া (উচ্চ মাধ্যমিক) এ ২ জন শিক্ষার্থী মেধা তালিকা স্থান লাভ করে।

এই ঈর্ষনীয় সাফল্য অর্জনে মহান আল্লাহ তাআ'লার শুকরিয়া আদায় করে প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মামূনুর রশীদ বলেন, এটা মহান আল্লাহ তাআ'লার অশেষ মেহেরবানি৷ আমাদের পক্ষ থেকে সাধ্যাতীত প্রচেষ্টা ছিল ৷ মহান আল্লাহ তাআ'লা আমাদের প্রচেষ্টা কবুল করেছেন৷ এ জন্য আমরা আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামি দিনে সকলেই নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখবে৷ দৃঢ় প্রত্যয় নিয়ে লক্ষ নির্ধারণ করে এগিয়ে যেতে হবে৷ জীবনের প্রতিটি সেক্টরে সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে হেরার রাজ তোরণ থেকে বিচ্ছুরিত আলো পৃথিবীর বুকে ছড়িয়ে দিবে।

উল্লেখ্য, গত বছর বেফাকের ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষায় ইবতেদাইয়া মারহালার ১৩ জন, মুতাওয়াসসিতার ৮ জন, সানাবিয়া উলয়ার ৩ জন ও ফজিলতে ১ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান দখল করে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ