সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়:
'আল কুরআন একাডেমি লন্ডন'র সৌজন্যে দেড় হাজার শিক্ষার্থীর মাঝে 'অর্থসহ কুরআন' বিতরণ করেছে 'মিনার' চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়াম এই কোরআন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কুরআন শুধু তেলাওয়াতের জন্য নয় এটা বুঝেও পড়তে হবে। কুরআন পৃথিবীর মানুষদের জীবন পরিবর্তন করতে এসেছে। যা মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। কুরআনের সাথে যারাই সম্পৃক্ত ছিল তারাই শ্রেষ্ঠ হয়েছে।
তারা আরও বলেন, গতবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'প্রোডাকটিভ রমাদান' নামে একটি প্রোগ্রামে ছাত্রলীগ কর্তà