সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

সিলেটের গওহরপুর মাদরাসার ফুযালা ও প্রাক্তন ছাত্রমিলনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরেণ্য বুযুর্গ শাইখুল হাদীস আল্লামা নুরউদ্দীন গহরপুরী প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের সিলেট জেলার ফুযালা ও প্রাক্তন ছাত্রমিলনী অনুষ্ঠিত হয়েছে৷

জামেয়ার শিক্ষাসচিব ও মুহাদ্দিস মুফতী আনোয়ার হোসাইন শরীয়তপুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামেয়ার মুহতামিম ও সাহেবজাদায়ে গহরপুরী হাফিয মাওলানা মুসলেহুদ্দীন আহমদ গহরপুরী (হাফিযাহুল্লাহ)। সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠান চলে।

অনুষ্ঠানে ৭০ বছর পূর্তী ও দশসালা দস্তারবন্দী, ফেরাকে বাতেলা প্রতিরোধে করণীয়, জামেয়ার সিনিয়র দুই উস্তাদের ৫০ বছরপূর্তী উপলক্ষে সংবর্ধনা ও সম্মাননা, ফুযালা পরিষদ গঠন ও জামেয়ার নতুন ভবন নির্মাণ বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে অনুভূতি পেশ করেন প্রবীণ ফাযেল মাওলানা মাহবুবুর রহমান মোবারকপুরী, মাওলানা ফারুক আহমদ, জামেয়ার শায়খুল হাদীস মাওলানা আব্দুল হাই উমরপুরী, মাওলানা আব্দুর রশীদ রশিদী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামেয়ার ফাযেল মাওলানা সৈয়দ আলী আসগরসহ প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ