সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮


অভিভাবকদের পরিশ্রম শিক্ষার্থীকে সফল করে তোলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম এবং নিয়মিত পরিচর্যাই একজন শিক্ষার্থীকে সফল করে তোলে বলে মন্তব্য করেছেন রংপুরের বিশিষ্ট শিক্ষক ও শিক্ষাবিদগণ। সেই সাথে ধর্মীয় ও জেনারেল শিক্ষার সমন্বিত শিক্ষাপদ্ধতি মেধাবিকাশে শিশুর মন ও মননকে পরিশুদ্ধ করে বলেও জানান তারা ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রংপুর জুম্মাপাড়া মাদরাসার নুরানী একাডেমী বিভাগের ক্লাস উদ্বোধন ও পুরস্কার বিতরণ উপলক্ষে এক দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জুম্মাপাড়া মাদরাসার মহাপরিচালক হাফেজ মাও. ইদ্রীস আলী, সর্বোচ্চ কওমী শিক্ষাবোর্ড হাইআতুল উলয়া পরিচালনা কমিটির সদস্য ও তানজিম বোর্ডের মহাসচিব মাওলানা মুহাম্মাদ ইউনুস, শায়খুল হাদীস মুফতি এহতেশামুল হক, শায়খুল হাদীস মুফতি জসীম উদ্দীন, শিক্ষাসচিব মুফতি নাজমুলক, জুম্মাপাড়া সদর জামে মসজিদের খতিব একাডেমীর বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা মাহমুদুর রহমান, ইসলামী যুব আন্দোলন রংপুর মহানগরের সভাপতি হাফেজ জয়নাল আবেদীন ও প্রবচন মিডিয়ার পরিচালক মাওলানা কাজী হামদুল্লাহ প্রমুখ। এছাড়াও জেলার অন্যান্য নুরানী একাডেমী বিভাগের শিক্ষক প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ এতে উপস্থিà