সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮


ঢাবিতে পাকিস্তানি শিক্ষার্থী ভর্তিতে বাধা থাকছে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পাকিস্তানি শিক্ষার্থী ভর্তিতে বাধা আর থাকছে না। পাকিস্তানের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সম্পর্কে বাধা দূর হওয়ায় এই সুযোগ সৃষ্টি হয়েছে। পাকিস্তানের সাথে ২০১৫ সালে ছিন্ন করা সম্পর্ক পুনরায় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

সোমবার (১৮ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা।

তিনি বলেন, পাকিস্তানের সাথে সম্পর্কের যে নিষেধাজ্ঞার বিষয়টি ছিল তা গত বুধবারের সিন্ডিকেট সভায় প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভিসি বিষয়টি অনুমোদন দিলে সিন্ডিকেটের সিদ্ধান্ত কার্যকর করা হবে।

বিদিশা জানান, ‘পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত ২০১৫ সালে নেয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি একাডেমিক প্রতিষ্ঠান, অনেক শিক্ষক ও ছাত্র বৃত্তি চান বা পাকিস্তানে সম্মেলন কিংবা সিম্পোজিয়ামে যোগ দিতে চান। অনুষদ এবং শিক্ষার্থীদের স্à