সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮


সম্মিলিত নূরানী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাওলানা ইসমাইল, মহাসচিব মাওলানা হারুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শিশু ‍শিক্ষার বিস্তার, পড়ালেখার মানোন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে দেশের নূরানী বোর্ডগুলোর উদ্যোগে ‘সম্মিলিত নূরানী শিক্ষা বোর্ড’–এর আত্মপ্রকাশ ঘটেছে।

এতে বোর্ডের স্থায়ী কমিটির সদর মনোনীত হয়েছেন মাওলানা কালীমুল্লাহ জামিল হুসাইন। কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন ও মহাসচিব মাওলানা হারুনুর রশিদকে মনোনীত করা হয়।

আজ শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুরে শায়খুল কুরআন আল্লামা ক্বারী বেলায়েত হুসাইন রহ. প্রতিষ্ঠিত নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ’র নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সম্মিলিত নূরানী শিক্ষা বোর্ডটির আত্মপ্রকাশ ও এর কমিটি ঘোষণা করা হয়।