সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮


কোটা বাতিল দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন ঢাবি শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কোটা আন্দোলনের সঙ্গে সংহতি রেখে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

গত বৃহস্পতিবার কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম আগামীকাল রোববার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট পালনের ঘোষণা দেন।

এরপর থেকেই বিভিন্ন ব্যাচের শ্রেণি প্রতিনিধিরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও ইংরেজি, বাংলা, প্রাণিবিদ্যা, শান্তি ও সংঘর্ষ, রসায়ন, ইসলামিক স্টাডিজ এবং গণিত বিভাগের চলমান সকল ব্যাচ কোটা আন্দোনের সাথে সংহতি জানিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন।

এছাড়া শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, গণযোগাযোগ ও সাংবাদিকতা, আরবি, দর্শন, অর্থনীতি, পালি, মুদ্রণ ও প্রকাশনা, রসায়ন, পরিসংখ্যান, লোকপ্রশাসন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ম্যানেজমেন্à