বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

২২ ফেব্রুয়ারি হাইআতুল উলয়ার পরীক্ষা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

নাবিল মামদুহ: ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে কওমি মাদরাসাসমূহের বিগত শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষা আগামী ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শুরু হয়ে ৩ মার্চ (রবিবার) পর্যন্ত পরীক্ষা চলবে।

রুটিন অনুযায়ী প্রতিদিন সকাল ৯.০০ (নয়টা) হতে ১২.৩০ (সাড়ে বারোটা) এবং শুক্রবার সকাল ৮ টা হতে ১১.৩০ টা (৩.৩০ ঘণ্টা) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষানিয়ন্ত্রক মুহাম্মদ ইসমাঈল স্বাক্ষরিত প্রকাশিত রুটিন থেকে জানা যায়-

  • ১১ শা'বান ১৪৪৫ হিজরী মোতাবেক ২২ ফেব্রুয়ারী ২০২৪ ঈসাব্দ, বৃহস্পতিবার হতে পরীক্ষা আরম্ভ হবে। (ইংরেজি তারিখ চূড়ান্ত বলে বিবেচিত হবে)।
  • পরীক্ষার্থীদের ১ম দিন পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে এবং পরবর্তী দিন থেকে ১৫ মিনিট পূর্বে পরীক্ষার হলে অবশ্যই উপস্থিত থাকতে হবে।
  • কিরাআত (মৌখিক) পরীক্ষা নেগরানে আ'লার দেয়া ঘোষণা অনুযায়ী যে কোন দিন বিকালে/রাতে নেয়া হবে।
  • কিরাআতের নম্বর মূল পরীক্ষার নম্বরের সাথে যুক্ত হবে না। সনদ পাওয়ার জন্য কিরাআত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শর্ত।

উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারি শুক্রবার (মুতাবিক ১২ শা’বান) পরীক্ষা বন্ধ থাকবে। পক্ষান্তরে ৫ মার্চ তারিখে ১১ শাবান হলে ৯ মার্চ বৃহস্পতিবার (মুতাবিক ১৫ শা‘বান) এবং ১০ মার্চ শুক্রবার (মুতাবিক ১৬ শা‘বান) পরীক্ষা বন্ধ থাকবে।

হাআমা/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ