শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ।। ১৩ কার্তিক ১৪৩৩ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮


গ্যাস লিকেজে আগুন, গাজীপুরে একই পরিবারের ৫ জন দগ্ধ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারদাগং এলাকায় গ্যাস লিকেজের আগুন থেকে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- রিয়াজুল শেখ, আরিফা বেগম, ফারিয়া, রোজিনা ও শিশু রহিম। 

কাশিমপুর থানার ওসি মোল্লা খালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে দগ্ধদের দুপুর ২টার দিকে চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। এদের মধ্যে রিয়াজুল শেখের শরীরের ৪০ শতাংশ, আরিফা বেগমের শরীরের ৫ শতাংশ, ফারিয়ার শরীরের ৮ শতাংশ এবং রোজিনা ও শিশু মো. রহিমের শরীরের ১ শতাংশের কম পুড়ে গেছে। আহতদের মধ্যে রিয়াজুলের অবস্থা আশঙ্কাজনক।  

ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদারের বরাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, অগ্নিকাণ্ডে দগ্ধ সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে। 

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ