সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা   ঢাকা টু কক্সবাজার ট্রেনে যেতে পারবেন আরও ১০ উপজেলার মানুষ পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির

সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবে বজ্রপাতে আবু বকর সিদ্দিক নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত আবু বকর সিদ্দিক (২৪) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাতিয়ারকুলের ফরিদুল আলমের ছেলে।

নিহত আবু বকরের চাচা মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, বিগত সাড়ে ৪ বছর আগে সৌদি আরবে কাজ করতে যায়। সৌদি আরবের মদিনা শহরের আল উলা নামক এলাকায় একটি খেজুর বাগানে সে কাজ করত। রোববার রাতে খবর আসে, ওই খেজুর বাগানে কর্মরত অবস্থায় বজ্রপাত হলে আবু বকর ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। তাদের পরিবারে দুই ভাই, দুই বোনের মধ্যে আবু বকর তৃতীয় সন্তান।

তরুণ এই প্রবাসীর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও নিজ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বর্তমানে নিহতের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ