সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফেনী প্রতিনিধি:

শিশু-কিশোরদের মসজিদমুখী করা এবং নিয়মিত জামাতে নামাজ আদায়ের অভ্যাস গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ফেনীর ছাগলনাইয়ার একটি মসজিদ পরিচালনা কমিটি। টানা ৯০ দিন জামাতে নামাজ আদায়ের শর্ত পূরণ করায় ৩২ শিশু-কিশোরকে পুরস্কার হিসেবে বাইসাইকেল দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের উত্তর হরিপুর কুতুব উল্লাহ ভূঁইয়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিশু-কিশোরদের হাতে এসব বাইসাইকেল তুলে দেওয়া হয়।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডির চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ফেনীর ডুমুরিয়া দারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি সামছুদ্দোহা নূরী।

মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি ছালেহ আহাম্মদ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মাওলানা কাজী শহীদ উল্লাহ, মাওলানা নুরুল করিম, মাওলানা আবদুল মতিন মজুমদার ও হাফেজ মাওলানা মো. আরমান।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু তালেব হাজারী সবুজ, সিরাজ উল্লাহ পারভেজ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মোতালেব মজুমদারসহ সংশ্লিষ্টরা।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম হেলালী বলেন, শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই নামাজের প্রতি আগ্রহী করে তোলা, নিয়মিত জামাতে অংশগ্রহণে উৎসাহিত করা এবং মসজিদকেন্দ্রিক ধর্মীয় ও সামাজিক পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ উদ্দেশ্যে টানা ৯০ দিন জামাতে নামাজ আদায়ের শর্ত পূরণকারী ৩২ শিশু-কিশোরকে বাইসাইকেল দেওয়ার জন্য নির্বাচিত করা হয়।

বাইসাইকেল উপহার পেয়ে শিশু-কিশোরদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তাদের অনেকেই ভবিষ্যতেও নিয়মিত জামাতে নামাজ আদায় এবং সহপাঠী ও বন্ধুদের নামাজের প্রতি উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করে।

স্থানীয়রা মসজিদ পরিচালনা কমিটির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের ধর্মীয় অনুশীলন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে নতুন প্রজন্মের সঙ্গে মসজিদের সম্পর্কও আরও দৃঢ় হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ