সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দারুল আরকাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহতকরণ প্রকল্পের পরিচালক ও ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ এবং সংকলন বিভাগের পরিচালক মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছোট ছেলে মরহুম হাফেজ ওবায়দুর রহমানের কবর জিয়ারত ও বিশেষ দোয়ায় অংশ নেন বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির (বাদাশিকস) কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নড়াইল, গোপালগঞ্জ, ফরিদপুর জেলার দায়িত্বশীলগণ।

শনিবার (৩ অক্টোবর) বাদ মাগরিব মাওলানা আনিসুজ্জামান শিকদারের গ্রামের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মূলশ্রী দারুল আরকাম মাদ্রাসা ও মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমের কবরের নিকটে এই বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ ওবায়দুর রহমানের মামা মুফতি মো. মাহফুজুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মরহুমের পিতা মুফতি মো. আনিসুজ্জামান শিকদার, শাইখুল হাদিস মুফতি মইনুল ইসলাম, মাওলানা রেজওয়ানুর রহমান কাসেমী, বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মুফতী জয়নুল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি মুফতি নাজমুল হুদা কাসেমী, দপ্তর সম্পাদক মুফতি জসিম উদ্দিন, সহ-প্রচার সম্পাদক মাওলানা মো. সোহেল, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মোস্তফা কামাল, আওয়ার ইসলাম ২৪-এর ফরিদপুর জেলা প্রতিনিধি হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন, ঢাকা জেলার সিনিয়র সদস্য মাওলানা এনামুল হক, নড়াইল জেলার প্রতিনিধি মাওলানা খাইরুল ইসলাম, মাওলানা নুরুল হুদা, মাওলানা মাহফুজুল ইসলাম, মাওলানা আবু ওবায়দা প্রমুখ।

পরিবারের পক্ষ থেকে মরহুমের পিতা সন্তানের রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। ছেলের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমি যখন একটু অসুস্থ বোধ করতাম আমার ছেলে এসে সেবা করত। রমজান মাসে একাই খতম তারাবি পড়াত। আখেরাতমুখী সন্তান ছিল আমার, এমন আমলওয়ালা সন্তান বর্তমানে পাওয়া দুষ্কর।" এ সময় তিনি তার ছেলের জন্য দারুল আরকাম শিক্ষকসহ দেশবাসী সকলের কাছে দোয়া কামনা করেন ।

উল্লেখ্য, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ১টায় ১৮ বছর বয়সে হাফেজ ওবায়দুর রহমান ইন্তেকাল করেন। পরদিন শুক্রবার (২ অক্টোবর) বাদ জুমা জানাজার নামাজ শেষে নড়াইলের কালিয়া উপজেলার মূলশ্রী দারুল আরকাম মাদ্রাসা ও মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, অত্যন্ত মেধাবী ও আমলদার এবং মানবিক সেবায় প্রশংসিত হাফেজ ওবায়দুর রহমানের হঠাৎ ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ