শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কুমিল্লা প্রতিনিধি

আগামী ২৫ ডিসেম্বর ঐতিহাসিক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্ম সম্মেলন এবং সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বাংলাদেশ ও ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরার যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বাদ আছর রাজধানীর আরমানিটোলার আল মামুন পেপার এজেন্সি মিলনায়তনে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা-বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাশেমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন পরিষদের সিনিয়র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব পাটোয়ারী, ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের কেন্দ্রীয় সভাপতি কামরুল হক, সহসভাপতি নুরুজ্জামান সরকার, সেক্রেটারি জেনারেল এ বি এম রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মুহাম্মাদ নাঈম বিন আব্দুল বারী, তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি আবু হানিফসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, আগামী ২৫ ডিসেম্বরের নির্ধারিত মুক্তিযোদ্ধা ও প্রজন্ম সম্মেলনকে সর্বাত্মক সফল করতে বহুমুখী কর্মসূচি হাতে নেওয়া হবে। দেশব্যাপী বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের উত্তরসূরি প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সম্মেলনটি ঐতিহাসিক রূপ লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ