শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

নাতের সুর, মনোমুগ্ধকর পরিবেশ আর নবীপ্রেমের আবেগে অন্যরকম এক সন্ধ্যা কাটল ‘ইশকে নাবি মেহফিল’-এ। সীরাতকেন্দ্র আয়োজিত এ ব্যতিক্রমী অনুষ্ঠানে শিল্পীদের হৃদয়ছোঁয়া নাত পরিবেশনা উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে রাখে পুরো সময়জুড়ে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ময়মনসিংহ নগরীর এরাবিয়ান নাইটস রেস্টুরেন্টের নান্দনিক আলো-আঁধারি ও আকর্ষণীয় পরিবেশে অনুষ্ঠিত হয় এ মেহফিল। নাতের সুরে পুরো আয়োজনজুড়ে তৈরি হয় আবেগঘন ও আধ্যাত্মিক এক আবহ। উপস্থিত নাশিদপ্রেমীরা এ আয়োজনকে নবিপ্রেমীদের হৃদয়ের তৃষ্ণা নিবারণের অনন্য উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

আয়োজকদের মতে, প্রচলিত আয়োজনের বাইরে ‘ইশকে নাবি মেহফিল’-এর মাধ্যমে নবিপ্রেমীদের জন্য নতুন এক ধারার সূচনা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথি ও শ্রোতারা।

অনুষ্ঠানে নাত পরিবেশন করেন শিল্পী তাওহীদ জামিল, মাশকুর এলাহি ও শাদমান ইবনে শহীদসহ অন্যরা। শিল্পীদের প্রত্যেকের পরিবেশনা শ্রোতাদের প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে উপস্থিত অনেক শ্রোতা পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে আসতে না পারায় আফসোস প্রকাশ করেন। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের অংশগ্রহণের সুযোগ থাকলে এ ধরনের আয়োজন আরও উপভোগ্য হয়ে উঠবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুজ্জামান সরকার রুকন, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল ইসলাম মিলন, কামরুল আহসান এমরুল, ড. হাসানুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নাশিদপ্রেমী ও সুধীজন।

আয়োজন সফল করতে সীরাতকেন্দ্রের চেয়ারম্যান, কো-চেয়ারম্যান, পরিচালকসহ দায়িত্বশীলদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেন সংশ্লিষ্টরা। তাদের আন্তরিক প্রচেষ্টায় সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে বলে জানান আয়োজকরা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ