শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কার্ডের গণতন্ত্র দিয়ে জনগণের ৭০ শতাংশ রায়কে বিভ্রান্ত করা যাবে না’ সাহারানপুরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় ক্ষুব্ধ ওয়াইসি কলকারখানা বন্ধে লাখো শ্রমিক বেকার হওয়া উদ্বেগজনক: গাজী আতাউর রহমান মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাকের জানাজায় মজলিস নেতারা ‘ঘুষ ও দুর্নীতি নির্মূল করতে না পারলে জুলাইয়ের আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাবে’ গাজীপুরে কাভার্ড ভ্যানে-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ দেশে ফিরলেন ইথিওপিয়ায় অপহরণের শিকার দুই বাংলাদেশি জ্বালানির বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত ইসলামী আন্দোলন কুমিল্লা সদর দক্ষিণের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোশাররফ (৪৫) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে ছাগলনাইয়া উপজেলার পূর্বজয়নগর সীমান্তের শূন্যরেখার কাছে নিজের জমিতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। আহত মোশাররফ জয়নগর এলাকার পঁচা মিয়ার বাড়ির মৃত মো. মোস্তফার ছেলে।

আহত মোশাররফ বলেন, শুক্রবার বিকেলে সীমান্তের কাছে নিজের জমিতে চাষাবাদ করছিলেন তিনি। এ সময় কোনো উসকানি ছাড়াই বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালান। একটি গুলি তার পিঠের বাঁ পাশে বিদ্ধ হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাতে চমেক হাসপাতালে নেওয়া হয়।

চমেক হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাকে ২ নম্বর ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে তার শরীর থেকে গুলির কিছু অংশ বের করতে সক্ষম হলেও কিছু অংশ এখনো পেটের ভেতরে রয়েছে বলে জানা গেছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে আহত এক ব্যক্তি শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এ ঘটনায় সীমান্ত এলাকায় স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ