শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কার্ডের গণতন্ত্র দিয়ে জনগণের ৭০ শতাংশ রায়কে বিভ্রান্ত করা যাবে না’ সাহারানপুরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় ক্ষুব্ধ ওয়াইসি কলকারখানা বন্ধে লাখো শ্রমিক বেকার হওয়া উদ্বেগজনক: গাজী আতাউর রহমান মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাকের জানাজায় মজলিস নেতারা ‘ঘুষ ও দুর্নীতি নির্মূল করতে না পারলে জুলাইয়ের আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাবে’ গাজীপুরে কাভার্ড ভ্যানে-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ দেশে ফিরলেন ইথিওপিয়ায় অপহরণের শিকার দুই বাংলাদেশি জ্বালানির বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত ইসলামী আন্দোলন কুমিল্লা সদর দক্ষিণের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন

ইসলামী আন্দোলন কুমিল্লা সদর দক্ষিণের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

​কুমিল্লা প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার মজলিসে শুরার (পরামর্শ পর্ষদ) অধিবেশন সম্পন্ন হয়েছে। অধিবেশনে উক্ত উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ জুমা স্থানীয় কানন লেক রিসোর্ট মিলনায়তনে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

উপজেলা সভাপতি মাওলানা নুর হুসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডাঃ আতিকুর রহমান মজুমদার ও মুফতি আজিজুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর সভাপতি ডাঃ আব্দুল্লাহ আল মামুন।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি মাওলানা এনামুল হক মজুমদার, সাংগঠনিক সম্পাদক ইমাম হুসাইন এবং ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মু. নাঈম বিন আ. বারী। এছাড়া অনুষ্ঠানে নগর, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশ নেন।

​অধিবেশনে উপস্থিত শুরা সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ২০২৭-২৮ সেশনের জন্য হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহকে সভাপতি এবং ডাঃ আতিকুর রহমান মজুমদারকে পুনরায় সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়।

অধিবেশন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ