শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কুমিল্লায় মাদ্রাসার ২ শিশু শিক্ষার্থী নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকার ইকরা ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত ১২টায় মাদ্রাসার আবাসিক ভবন থেকে তারা বের হয়ে যাওয়ার পর থেকে তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না।

রোববার (৩০ আগস্ট) কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন মাদ্রাসাটির সিনিয়র শিক্ষক মো. আলী আজগর জুয়েল।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলো- দেবীদ্বার উপজেলার বড় আলমপুর এলাকার বাসিন্দা ওমর ফারুকের ছেলে সাফওয়ান সাবিদ (১২) এবং লালমাই উপজেলার হাজতখোলা ইউনিয়নের শিকারপুর গ্রামের আবুল কালামের ছেলে ইব্রাহিম ফারহান (১১)। সাফওয়ান মাদ্রাসার চতুর্থ শ্রেণির এবং ইব্রাহিম তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে পড়াশোনা ও রাতের খাবার শেষে অন্য আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে ঘুমিয়ে পড়ে সাফওয়ান ও ইব্রাহিম। পরে মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা শিক্ষার্থীদের ঘুমিয়ে পড়া নিশ্চিত করে প্রধান ফটকে তালা দিয়ে ঘুমাতে যান। রোববার ভোর সাড়ে ৪টার দিকে ফজরের নামাজের জন্য শিক্ষার্থীদের ঘুম থেকে ওঠাতে গিয়ে শিক্ষকরা দেখতে পান, সাফওয়ান ও ইব্রাহিম তাদের শয্যায় নেই।

পরে মাদ্রাসার বিভিন্ন কক্ষ ও আশপাশের এলাকায় খোঁজ করেও তাদের পাওয়া যায়নি। এ সময় প্রধান ফটক খোলা অবস্থায় দেখতে পান তারা। পরে মাদ্রাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়।

অভিযোগে বলা হয়েছে, ফুটেজে দেখা গেছে, রাতে অন্য শিক্ষার্থীরা ঘুমিয়ে থাকার সময় দুই শিশু একজন শিক্ষকের কাছ থেকে চাবি নিয়ে প্রধান ফটকের তালা খুলে বাইরে বের হয়ে যায়। খবর পেয়ে দুই শিশুর অভিভাবকরা মাদ্রাসায় আসেন।

তারা জানান, শিশুরা বাড়িতেও যায়নি। এরপর মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও স্বজনরা টমছমব্রিজসহ নগরীর বিভিন্ন এলাকায় এবং সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

মাদ্রাসার পক্ষ থেকে করা অভিযোগে বলা হয়েছে, দুই শিশু মাদ্রাসার বাইরে যাওয়ার পর কোনো ব্যক্তি বা ব্যক্তিরা তাদের প্রলোভন দেখিয়ে কিংবা জোর করে অন্য কোথাও নিয়ে যেতে পারে বলে পরিবারের সদস্যদের আশঙ্কা রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ইকরা ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসার অধ্যক্ষ ফরিদ আহাম্মদ বলেন, রাতে তারা একজন শিক্ষকের পকেট থেকে চাবি নিয়ে তালা খুলে বাইরে বের হয়ে যায়। এ ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি। হোস্টেলের দায়িত্বে জাকারিয়া ও খলিল নামে দুজন ছিলেন। তারা তখন ঘুমিয়ে ছিলেন। সিসিটিভির ফুটেজ দেখে আমরা বিষয়টি জানতে পারি। এরপর পুরো শহরে তাদের খোঁজ করা হয়েছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, বিষয়টি আমার জানা ছিল না। নিখোঁজ দুই শিশুর সন্ধানে পুলিশ কাজ করছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ