নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় ঝুঁকিপূর্ণ একটি কাঠের ব্রিজ পরিদর্শনে গিয়ে সেটির একটি অংশ ভেঙে পড়েছে। এ সময় ব্রিজের ওপর থাকা নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আব্দুস সাত্তার অক্ষত থাকলেও তাঁর সঙ্গে থাকা দুই নেতাকর্মী আহত হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় নাউতারা নদীর ওপর নির্মিত কাঠের ব্রিজটি পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নাউতারা নদীর ওপর স্থায়ী কোনো সেতু না থাকায় এলাকার মানুষ ভোগান্তিতে ছিলেন। পরে স্থানীয় বাসিন্দারা নিজেদের অর্থায়নে নদীর ওপর একটি কাঠের ব্রিজ নির্মাণ করেন। বুধবার সকালে সংসদ সদস্য আব্দুস সাত্তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ব্রিজটি পরিদর্শনে যান।
এ সময় সংসদ সদস্যসহ কয়েকজন ব্রিজের ওপর উঠলে অতিরিক্ত চাপের কারণে এর একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে। এতে কয়েকজন নিচে পড়à