বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৪ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

ড. শোয়াইব আহমদের পৃষ্ঠপোষকতায় ৩৯ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, বেকারত্ব দূরীকরণ এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার (১৮ জুন) সুনামগঞ্জের দিরাইয়ে ৩৯ জন প্রশিক্ষিত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। জাহানারা মেমোরিয়াল সমাজসেবা ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান পৃষ্ঠপোষকতা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ড. শোয়াইব আহমদ।

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক প্রয়োজন। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে উপকারভোগী নারীরা নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটানোর পাশাপাশি পরিবারের অর্থনৈতিক স্বচ্ছলতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

বক্তারা আরও বলেন, মানবকল্যাণ, দারিদ্র্য বিমোচন এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনে সমাজসেবামূলক উদ্যোগের কোনো বিকল্প নেই। জমিয়তের নেতৃবৃন্দের সহযোগিতায় পরিচালিত এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতে কার্যকর ভূমিকা রাখছে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কর্মমুখী প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় উপকরণ সহায়তা প্রদানের ফলে নারীরা সহজেই আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন। তাদের মতে, জাহানারা মেমোরিয়াল সমাজসেবা ট্রাস্টের এ উদ্যোগ দিরাই অঞ্চলের পিছিয়ে পড়া নারীদের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ